বাংলাদেশ
৫ সদস্যের সভাপতিমন্ডলীর মনোনয়ন

একাদশ জাতীয় সংসদের ১৯ তম অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমন্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে।
আজ রবিবার স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী এ মনোনয়ন দেন।
সভাপতিমন্ডলীর সদস্যরা হচ্ছেন, মেজর (অব.) রফিকুল ইসলাম বীরোত্তম, আবুল হাসান মাহমুদ আলী, আব্দুল মজিদ খান, আনিসুল ইসলাম মাহমুদ এবং বেগম আয়েশা ফেরদৌস।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে উপস্থিত সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্যে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ি বৈঠকে সভাপতিত্ব করবেন। সূত্র: বাসস।



