ডিএসসিসি’র মেয়র হিসেবে দায়িত্ব নিলেন শেখ ফজলে নূর তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব গ্রহণ করলেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। এর মধ্য দিয়েই শুরু হলো ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মেয়র অধ্যায়।
শনিবার (১৬ মে) দুপুরে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর মেয়রের আসনে বসলেন তিনি। এসময় মেয়রের স্ত্রী আফরিন তাপসও উপস্থিত ছিলেন।

করোনা সংকটের কারণে মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে এবার বড় কোনও আয়োজন ছিল না।
এ সময়, নবনিযুক্ত মেয়র জানান, বিশ্ব মহামারির পরিবর্ধিত পরিস্থিতিতে নগরবাসীর সেবা দানের জন্য তার নির্বাচনী ইসতেহারে যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেগুলোসহ বর্তমান পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় সে বিষয়টি নিয়ে পরিকল্পনা প্রণয়ন করছেন।

করোনা মোকাবিলা, মশা নিধন, যানজট, পরিস্কার পরিচ্ছন্নতা, আবর্জনা পরিষ্কাররের মাদ্ধমে উন্নত ঢাকা গড়ার ৫ প্রতিশ্রুতির কথা জানিয়ে, ৯০ দিনের মধ্যে মৌলিক সেবাকে গুরুত্ব দেয়া হবে বলে জানান ডিএসসিসি মেয়র ফজলে নূর তাপস।



