বাংলাদেশ

দেশে চীন-রাশিয়ার টিকা উত্পাদনে নীতিগত অনুমোদন

রাশিয়া ও চীনের উত্পাদিত দুটি ভ্যাকসিন বাংলাদেশি ওষুধ কোম্পানির মাধ্যমে উত্পাদনের উদ্যোগ নেয়া হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ভ্যাকসিন উত্পাদনের এ প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনের বিকল্প নিয়ে আমাদের চিন্তা করতে হবে, এটা শুরু থেকেই বলে আসছি। রাশিয়া ও চীনের ভ্যাকসিন উত্পাদন নিয়ে আলোচনা চলছে। তার মানে আবার এই নয় যে ভারতের সেরাম বাতিল হয়ে গেছে। প্রথম উত্স থেকে ভ্যাকসিন আনার চেষ্টাও আমরা করে যাচ্ছি। বিকল্প হিসেবে চায়না ও রাশিয়ার ভ্যাকসিন নিয়েও আলোচনা চলছে।’

অর্থমন্ত্রী এ বিষয়ে বিশদ কথা না বলেই সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন শেষ করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার বলেন, ‘রাশিয়ার স্পুতনিক-ভি এবং চীনের টিকা দেশীয় প্রতিষ্ঠানে উত্পাদনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। দেশীয় কয়েকটি প্রতিষ্ঠানের রাশিয়া ও চীনের ভ্যাকসিন উত্পাদনের সক্ষমতা রয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button