বিশ্ব

রমজানের শুভেচ্ছা জানালেন ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার (২ এপ্রিল) ফেসবুক এবং টুইটারে এক ভিডিও বার্তায় এই শুভেচ্ছা জানান ট্রুডো।

কানাডার প্রধানমন্ত্রী ভিডিও বার্তার শুরুতে সালাম দিয়ে বলেন, কানাডাসহ বিশ্বের অন্যান্য দেশে থাকা মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এটি ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি। মাসব্যাপী উপবাস এবং প্রার্থনার মধ্যে সময় পার করবেন মুসল্লিরা।

বলেন, এই মাসের প্রতিটি দিন শেষে পরিবার এবং বন্ধুরা নিয়ম মেনে ইফতার উপভোগের জন্য জড়ো হবেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতারের মধ্যে দিয়ে রোজা ভাঙ্গবেন তারা।

ভিডিও বার্তার শেষে আমাদের পরিবার, সোফী এবং আমার পক্ষ থেকে শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

Related Articles

Leave a Reply

Back to top button