বাংলাদেশ

হেফাজত নেতা আজিজুল ৭ দিনের রিমান্ডে

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী শুনানি শেষে এ আদেশ দেন।

জানা যায়, অজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতারের পর ঢাকায় ডিবি কার্যালয়ে আনা হয়। সেখানে তাকে সাম্প্রতিক কিছু ঘটনা ও ২০১৩ সালে শাহবাগে হেফাজতে ইসলামের চালানো তাণ্ডবের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়। ২০১৩ সালের মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, রবিবার মধ্যরাতে হাটহাজারী থেকে র‍্যাবের সঙ্গে যৌথ অভিযানে আজিজুল হককে গ্রেফতার করে ডিবি।

Related Articles

Leave a Reply

Back to top button