বাংলাদেশ

২০২১ সালে ৫৩৭১ সড়ক দুর্ঘটনা, নিহত ৬২৮৪

২০২১ সালে ৫ হাজার ৩৭১টি সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ হাজার ২৮৪ জন নিহত ও ৭ হাজার ৪৬৮ জন আহত হয়েছেন।

শনিবার (৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমনই একটি পরিসংখ্যান তুলে ধরেছে রোড সেফটি ফাউন্ডেশন।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছেন তারা।

নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এ পরিসংখ্যান তুলে ধরে বলেন, নিহতদের মধ্যে ৩৫ দশমিক ২৩ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। এ ছাড়াও নিহতদের মধ্যে ৩৪ দশমিক ২৪ শতাংশ পথচারী এবং ১২ দশমিক ৬৯ শতাংশ চালক ও হেলপার ছিলেন।

গত বছর ৭৬টি নৌ-দুর্ঘটনায় ১৫৯ জন নিহত, ১৯২ জন আহত এবং ৪৭ জন নিখোঁজ রয়েছেন। একই সময়ে ১২৩টি ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৪৭ জন নিহত ও ৩৯ জন আহত হয়েছেন।

গত বছর সংঘটিত সড়ক দুর্ঘটনার জন্য দায়ী ও কারণ হিসেবে নিশচা জানায়, সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, টাস্কফোর্স কর্তৃক প্রদত্ত ১১১টি সুপারিশনামা বাস্তবায়ন না হওয়া, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, দৈনিক চুক্তিভিত্তিক গাড়ি চালানো, লাইসেন্স ছাড়া চালক নিয়োগ, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, ট্রাফিক আইন ভঙ্গ করে ওভারটেকিং করা, বিরতি ছাড়াই দীর্ঘসময় ধরে গাড়ি চালানো, ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধে আইনের প্রয়োগ না থাকা, সড়ক ও মহাসড়কে মোটরসাইকেল ও তিন চাকার গাড়ি বৃদ্ধি ও মহাসড়কের নির্মাণ ত্রুটি।

Related Articles

Leave a Reply

Back to top button