বাংলাদেশ

হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‌্যাবের অভিযান

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদ্য বহিস্কার হওয়া সাবেক সদস্য হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টার পর গুলাশানে তার বাসায় অভিযান শুরু করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান এ তথ‌্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘র‌্যাবের একটি দল হেলেনা জাহাঙ্গীরের বাসায় গেছে। পরে বিস্তারিত জানানো হবে।’

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে গত রোববার হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়।

উপকমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সই করেন। এতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তাঁর সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ হতে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button