বাংলাদেশ

স্বস্তিদায়ক অবস্থায় আছে বাংলাদেশ: স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনা মহামারিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার যে কোনও দেশের তুলনায় স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে বাংলাদেশ।

রবিবার, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ কথা বলেছেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

ডা. নাজমুল ইসলাম বলেন, পুরো বিশ্বের মতো দক্ষিণ-পূর্ব এশিয়াতেও করোনা ভাইরাস ভীষণভাবে আক্রমণ করেছিল। এখনও দেখা যাচ্ছে, এ অঞ্চলের মধ্যে ইন্দোনেশিয়ার পরিস্থিতি অন্য যে কোনও দেশের চেয়ে একটু বেশি ঝুঁকির মাঝে আছে। এরপরেই রয়েছে ভারতের অবস্থান। এ দুই দেশে গত এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা অনেক কম, যদিও প্রতিটি প্রাণই অনেক মূল্যবান। সেই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার যে কোনও দেশের চেয়ে তুলনামূলকভাবে আমরা স্বস্তিকর অবস্থায় রয়েছি।

তিনি আরও বলেন, গত এক সপ্তাহে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৫১৬ জন, যা কিনা তার আগের সপ্তাহের চেয়ে পাঁচ হাজার ৯২১ জন কম। অর্থাৎ ২৬ শতাংশ কম।

সেই সঙ্গে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে তার আগের সপ্তাহের তুলনায় ১৮০ জনের মৃত্যু কম হয়েছে, যা ৩২ শতাংশ কম। বিগত সাত দিনে সংক্রমণের হার ১০ শতাংশের নিচেই রয়েছে, আর শনিবার সেটা নেমে এসেছে সাত শতাংশে নেমেছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

Related Articles

Leave a Reply

Back to top button