বাংলাদেশ

সুগার মিলের আগুন নেভাতে মিনিটে এক হাজার লিটার স্পিডে পানি ছিটানো হচ্ছে

চট্টগ্রামের কর্ণফুলিতে এস আলম সুগার মিলের আগুন ১৯ ঘণ্টার চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনা যায়নি। ফায়ার সার্ভিসএবার ১৪টি ইউনিটের সঙ্গে অত্যাধুনিক লুফ-৬০ যন্ত্র দিয়ে রিমোটের সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এতে মিনিটে এক হাজার লিটার স্পিডে পানি ছেটানো হচ্ছে; তারপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আগুন।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল থেকে আগুনের লেলিহান শিখা অবশ্য গোডাউনের বাইরে ছড়ায়নি। বেলা ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রিমোট দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

এর আগে, সোমবার (৪ মার্চ) বিকেল ৪টার দিকে কর্ণফুলি মইজ্জারটেক এলাকায় এস আলম সুগার মিলে এ আগুন লাগে।

Related Articles

Leave a Reply

Back to top button