বাংলাদেশ

শাহজালালে দুই বিমানের সংঘর্ষ; ডানা ক্ষতিগ্রস্ত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি বিমানই ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার রাত ৯টা ২০ মিনিটে বিমানবন্দরের হ্যাঙ্গার এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিমানের বোয়িং-৭৮৭ এবং বোয়িং-৭৩৭ উভয় বিমানের ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিমানবন্দর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বিমান দুটির মধ্যে একটি আগে থেকেই পার্ক করা অবস্থায় ছিলো। অন্যটি যাত্রী নামিয়ে পার্কিংয়ের দিকে আসছিলো তখনই এই সংঘর্ষ হয়। তবে এ সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জিএম-পিআর) তাহেরা খন্দকার গণমাধ্যমকে জানান, সিঙ্গাপুর থেকে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বোয়িং ৭৮৭ মডেলের একটি এয়ারক্রাফট যাত্রী নিয়ে ঢাকায় আসে। এয়ারক্রাফটের আর কোনো ফ্লাইট না থাকায় এটি হ্যাঙ্গারের দিকে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, রাত ৯টা ২০ মিনিটে হ্যাঙ্গারের পাশে নিয়ে যাওয়ার সময় বোয়িং-৭৩৭ এর বাম দিকের উইংয়ের সঙ্গে বোয়িং-৭৮৭ মডেলের এয়ারক্রাফটটির ডান দিকের উইংয়ে আঘাত লাগে।

এতে বোয়িং-৭৩৭ এর বাম দিকের উইংয়ের লাইটের ওপরে ক্ষতিগ্রস্ত হয়, বোয়িং-৭৮৭ এর ডান উইংয়ের নিচের অংশে আঁচড় লাগে। এতে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানতে ইঞ্জিনিয়ারিং বিভাগ কাজ করছে বলেও জানান তাহেরা খন্দকার।

Related Articles

Leave a Reply

Back to top button