বিশ্ব

রাশিয়ায় ‘আগাম হামলা’ চালাবে না যুক্তরাষ্ট্র

ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার উপর ‘আগাম হামলা’ চালাবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংঘাতে মার্কিন বাহিনী সরাসরি জড়িত হবে না।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ায় হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, রাশিয়া যাতে পরমাণু অস্ত্র দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে হামলা করতে না পার সেজন্য রাশিয়ার পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানো উচিত।
তার ওই আহ্বানের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন একথা স্পষ্ট করেছে যে, ইউক্রেন সংঘাতে সরাসরি জড়িয়ে যাবে না ওয়াশিংটন।
তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমাদের মিত্র কোনো দেশ আক্রান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সরাসরি যুদ্ধে জড়াব না।’ প্যাটেল দাবি করেন, এক্ষেত্রে ওয়াশিংটনের অবস্থান ‘অত্যন্ত পরিষ্কার’।

Related Articles

Leave a Reply

Back to top button