বাংলাদেশ

কাপ্তান বাজারে আগুন, নিহত ১

রাজধানীর কাপ্তান বাজার কসাইপট্টিতে আগুন লেগেছে।

শনিবার ভোর পৌনে ৫টায় এ আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে ডাম্পিংয়ের সময় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও সেখানে প্রচণ্ড ধোঁয়া রয়েছে। কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

ব্যবসায়ীরা জানান, শনিবার ভোর পৌনে ৫টার দিকে আগুন লাগে। এতে পাইকারি বাজারের অনেক দোকান পুড়ে যায়।

Related Articles

Leave a Reply

Back to top button