অন্য খবরবাংলাদেশ

মালয়েশিয়া ফেরত সাড়ে ৪ শতাধিক রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের হলবনিয়া পাড়া ঘাট থেকে মালয়েশিয়া যাওয়ার পথে সাড়ে ৪ শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা।

বুধবার (১৫ এপ্রিল) রাত ৯ টার দিকে তাদের উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া প্রত্যেকেই উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। পরে মালয়েশিয়া যেতে না পেরে এই এলাকার জাহাজ ঘাটে ভিড়ে। খবর পেয়ে কোষ্টগার্ড তাদের উদ্ধার করে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসাম বলেন, মালয়েশিয়া ফেরত ৪ শতাধিকের মতো রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তারা মালয়েশিয়া যেতে না পেরে ফের ফেরত আসেন। তাদের আগে এক জায়গায় জড়ো করা হচ্ছে। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মধ্যে বেশির ভাগ নারী ও শিশু ছিল।

Related Articles

Leave a Reply

Back to top button