বিশ্ব

মাঝ আকাশে ভেঙ্গে পড়ল বিমান

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে জরুরি অবতরণ করার সময় বিমান দুর্ঘটনায় চার যাত্রী নিহত হয়েছে।

যান্ত্রিক ত্রুটির কারণে গন্তব্যের আগেই অবতরণ করার চেষ্টা করছিল বিমানটি। অস্টিন থেকে লুইসিয়ানা যাওয়ার মাঝপথে এই দুর্ঘটনা ঘটে।

টেক্সাসের স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে হিলটপ লেকস এয়ারপোর্টে ওই বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এটা ঠিক কোন ধরনের বিমান ছিল, তা এখনও জানা যায়নি।

বিমানে দুই নারী ও দু’জন পুরুষ যাত্রী ছিলেন। তাদের প্রত্যেকেরই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button