বাংলাদেশ

বেনাপোল দিয়ে ভারতে ফিরলেন রীভা গাঙ্গুলি

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে ফিরে গেছেন সদ্য বিদায়ী ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

আজ শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে ফিরেন তিনি।

রীভা গাঙ্গুলি বেনাপোল চেকপোস্টে পৌঁছালে বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার এস এম শামীমুর রহমান, উপজেলা নির্বাহী কর্মাকর্তা (ইউএনও) পুলক কুমার মণ্ডল, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান ও ইমিগ্রেশন ওসি আহসান হাবিব ফুল দিয়ে তাকে বিদায় জানান।

গত বছরের পহেলা মার্চ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার স্থলে রীভা গাঙ্গুলি হাই-কমিশনার হিসেবে যোগদান করেন। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী আলোচনা শেষ করেন। দেড় বছর পর তিনি কর্মস্থল থেকে বিদায় নেন। তার স্থলে যোগদান করবেন বিক্রম দোরাই স্বামী।

 

Related Articles

Leave a Reply

Back to top button