বিশ্ব

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানালো করোনার উৎপত্তিস্থল

সারাবিশ্বে করোনা ভাইরাসের উৎপত্তি স্থল নেয়া চলছে নানা তর্ক- বিতর্ক। পশ্চিমা সরকার ও গণমাধ্যমগুলো দাবি করে- প্রথম ধরা পড়া চীনের উহান থেকেই ছড়ি পড়েছে করোনা ভাইরাস, কেউ দাবি করে- চীনের ল্যাব থেকে ছড়িয়েছে, আবার পশ্চিমরা বিরোধীরা দাবি করে- মার্কিন সেনারা করোনা ছড়িয়েছে।

এসব বিতর্কের অবশেষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও নিশ্চিত করেছে আসলে মরণঘাতি এই করোনা ভাইরাস কোথা থেকে ছড়িয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সংস্থাটি জানিয়েছে, হাতে আসা সমস্ত প্রমাণাদি বিশ্লেষণ করে তারা জানতে পেরেছে জৈব গবেষণাগার নয় বাদুড়ের মাধ্যমেই এর উৎপত্তি।

সংস্থাটির এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি বলেছেন, চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশে দেশটির সরকারি গবেষোগার থেকে এই ভাইরাসের উৎপত্তি কিনা তা খতিয়ে দেখছে তার প্রশাসন। তবে অনেকে তার এমন দাবিকে চীনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ হিসেবে অভিহিত করছেন।

তার এই বক্তব্যের এক সপ্তাহ পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ফেডেলা শায়েব সুইজারল্যান্ডের জেনেভায় একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বলেছেন, প্রাপ্ত সকল প্রমাণাদি অনুযায়ী ভাইরাসটি প্রাণী থেকেই মানুষে ছড়িয়েছে। এটা কোনো গবেষণাগারে তৈরি কিংবা সেখান থেকে ছড়িয়ে দেওয়া হয়নি। সম্ভবত এই ভাইরাস বাদুড় থেকেই বিস্তার লাভ করেছে।

প্রাণী থেকে কীভাবে এই প্রাণঘাতী ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এমনটা নিশ্চিত হওয়া না গেলেও এটা অবশ্যম্ভাবী যে মানুষ ও ভাইরাসটির উৎপত্তি যে প্রাণী থেকে, তাদের দুইয়ের মধ্যে করোনার বিস্তারের যোগসূত্র হিসেবে কাজ করেছে অন্য কোনো প্রাণী।

Related Articles

Leave a Reply

Back to top button