ইকোবিজ

বিএসইসির নতুন কমিশনার আব্দুল হালিম

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক শিল্প সচিব মো. আব্দুল হালিম।

মঙ্গলবার (২ জুন) এ নিয়োগ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী চার বছরের জন্য তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই মেয়াদ কার্যকর হবে।

উল্লেখ্য, মো. আব্দুল হালিম গত সপ্তাহে শিল্প সচিব হিসেবে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (পিআরএল) গেছেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসডিজি বিভাগের ডিজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৭ সালের ১২ অক্টোবর কমিশনার হিসেবে যোগ দেওয়া খোন্দকার কামালউজ্জামানের পর গত ২০ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষক অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক ড. মিজানুর রহমান বিএসইসিতে কমিশনার হিসেবে যোগ দেন।

Related Articles

Leave a Reply

Back to top button