বাংলা একাডেমি পুরস্কার পেলেন যারা

১০ জন সাহিত্যিক এ বছর বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে বাংলা একাডেমিতে ১০টি ক্যাটাগরিতে তাদেরকে এ পুরস্কার প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বিজয়ী সাহিত্যিকদের হাতে পুরস্কার তুলে দেন।
এবারে কবিতায় মোহাম্মদ সামাদ, কথাসাহিত্যে ইমতিয়াজ শামীম, প্রবন্ধ সাহিত্যে বেগম আখতার কামাল, অনুবাদে সুরেশে রঞ্জন বসাক, নাটকে রবিউল আলম, শিশুসাহিত্যে আনজর লিটন, মুক্তিযুদ্ধে সাহিদা বেগম, বিজ্ঞান ও কল্পবিজ্ঞানে অপরেশ বন্দোপাধ্যায়, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকারহিনী বিভাগে ফেরদৌসী মজুমদার এবং ফোকলোর বিভাগে হাবিবুল্লাহ পাঠান পুরস্কার গ্রহণ করেন।



