বাংলাদেশভূরাজনীতি

বঙ্গবন্ধুর বাকি খুনিদেরও দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশে পালিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাকি খুনিদেরও দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (১২ এপ্রিল) তার ধানমণ্ডির বাসভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে জাতি ভারমুক্ত হয়েছে। বাকি আরো ৪ জন খুনি বিদেশে পলাতক রয়েছে। তাদের দুই জনের অবস্থান সম্পর্কে সরকারের কাছে তথ্য রয়েছে। তবে সকলকে দেশে ফিরিয়ে আনতে সবোর্চ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। দেশে এনে তাদেরও ফাঁসি কার্যকর করা হবে।

এর আগে বেলা ১২ টায় নৌ প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ কর্তৃক দুঃস্থ ও অসহায়দের মধ্যে বিতরণের জন্য দুই হাজার (২০০০) প্যাকেট খাদ্যসামগ্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে হস্তান্তর করেন।

হস্তান্তরিত এ ত্রাণ (প্রতি প্যকেটে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১ টি সাবান স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় দরিদ্রদের ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে।

ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ শিপার্স কাউন্সিল এর চেয়ারম্যান মোঃ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button