পলাতক সাবেক মন্ত্রী-এমপিদের দেখা মিলছে লন্ডনে, করছেন লিফলেট বিতরণ

আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান দলটির অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা। পালিয়ে যাওয়াদের অবস্থান এতদিন জানা না গেলেও অবশেষে তাদের কয়েকজনের প্রকাশ্যে দেখা মিলেছে লন্ডনে। অংশ নিয়েছেন আওয়ামী লীগের কর্মী সভায়। লন্ডনের রাস্তায় লিফলেট বিতরণ করতেও দেখা গেছে তাদের।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতা আত্মগোপনে চলে যান, যাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আছে দেশত্যাগে নিষেধাজ্ঞাও। পালিয়ে যাওয়াদের অবস্থান এতদিন জানা না গেলেও অবশেষে তাদের কয়েকজনের দেখা মিলল প্রকাশ্যে লন্ডনে।
পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্তোরাঁয় গত রোববার (২ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য আওয়ামী লীগের কর্মী সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দিতে দেখা গেছে পতিত সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপিকে।



