অন্য খবর
নিপুণের বিরুদ্ধে জায়েদের করা রিটের শুনানি ১৩ মার্চ

আগামী রবিবার (১৩ মার্চ) অভিনেত্রী নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খানের করা আবেদন শুনানির জন্য ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার ৮ মার্চ, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে সৃষ্ট জটিলতায় নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে একটি রিট দায়ের করেন চিত্রনায়ক জায়েদ খান। এ সময় জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন।
এর আগে মঙ্গলবার (৮ মার্চ) সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে জায়েদ খানের আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী গণমাধ্যমকে নিশ্চিত করেন।



