স্পোর্টেইনমেন্ট

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা আজ

নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে গত বুধবার (ফেব্রুয়ারি) ২০ সদস্যের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণার কথা ছিল। কিন্তু সেটি হয়নি। ওইদিন বিকেলে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন তার নিজ বাসায় বোর্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সন্ধ্যায় বসেছেন তামিম, মুশফিক ও মাহমুদউল্লাদের সঙ্গে। অভিজ্ঞতা বিনিময় হয়েছে বিভিন্ন আঙ্গিক থেকে। আর সে কারণেই দল ঘোষণায় আরও একটু সময় নেয়া।

দুদিন পিছিয়ে আজ শুক্রবার নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা হওয়ার কথা রয়েছে।

২০ সদস্যের স্কোয়াডে থাকছেন:
তামিম ইকবালের সঙ্গে টপ অর্ডারে লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও নাঈম ইসলামের থাকাটা প্রায় নিশ্চিত। মিডল অর্ডারে দুই অভিজ্ঞ ক্যাম্পেইনার মুশফিক, মাহমুদউল্লার সঙ্গে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব থাকতে পারেন। সাকিবের অনুপস্থিতিতে মোহাম্মদ মিঠুন ডাক পেতে পারেন। অলরাউন্ডার ক্যাটাগরিতে ফিরতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। একই ক্যাটাগরিতে সাইফউদ্দিন, মিরাজ ও মাহাদীর সঙ্গে চমক হিসেবে নাসুম আহমেদের নাম আসতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button