বাংলাদেশ

দেশে করোনা পরীক্ষা ফি কমিয়েছে সরকার

নিউজ নাউ বাংলা ডেস্কঃ   দেশে করোনা পরীক্ষার ফি কমিয়েছে সরকার। হাসপাতালে গিয়ে পরীক্ষা করাতে ফি লাগবে ১০০ টাকা। বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করাতে ফি দিতে হবে ৩০০ টাকা।

দেশে করোনার সংক্রমণ শুরু হলে সরকারিভাবে বিনা ফি তে পরীক্ষা ব্যবস্থা থাকলেও সরকারী এক প্রজ্ঞাপন জারিতে হাসপাতালে বা বুথে গিয়ে পরীক্ষা করালে ফি ২০০ টাকা আর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করলে ফি ৫০০ টাকা ধার্য্য করা হয়েছিল এখন সেই ফি মূল্য কমিয়ে ১০০ এবং ৩০০ করা হলো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম ফি কমানোর বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো এ বিষয়ে প্রজ্ঞাপন হয়নি। মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রী ফাইল স্বাক্ষর করলেই প্রজ্ঞাপন জারি হবে।

Related Articles

Leave a Reply

Back to top button