বাংলাদেশ

দুর্গাপূজায় গয়েশ্বর রায়ের বাড়িতে নসরুল হামিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে পূজামণ্ডপ পরিদর্শনে গেলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকা ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর গ্রামে রায়বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে যান। পরে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে দুপুরের খাবারও খান প্রতিমন্ত্রী।

নসরুল হামিদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত তিনটি ছবি দিয়ে লিখেছেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গয়েশ্বর দা’র বাড়িতে।’

প্রতিমন্ত্রীর এই স্ট্যাটাসে অনেকেই মন্তব্য করেছেন। কেউ লিখেছেন রাজনীতি ও ধর্মীয় সম্প্রীতির উৎকৃষ্ট উদাহরণ, আবার কেউ লিখেছেন সম্পর্ক টা এমনি হওয়া উচিত, অনেকেই লিখেছেন এটাই হোক আগামীর রাজনীতি, ভ্রাতৃত্ব, সৌহার্দ, জনকল্যাণমুখী।

Related Articles

Leave a Reply

Back to top button