মিডিয়াওয়াচ

তেজগাঁও প্রেসক্লাবের নতুন সভাপতি হাবিব সম্পাদক শামীম

আট বছর পর নির্বাচন

মোস্তাফিজুর রহমান খান, ঢাকা: দীর্ঘ আট বছর পর এক উৎসবমুখর ও সুশৃংখল পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল তেজগাঁও প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে হাবিবুর রহমান হাবিব এবং সাধারণ সম্পাদক পদে এস এম শামীম জয়লাভ করেছেন।

​শুক্রবার (১২ জুন) সকাল ১০টা থেকে ৫১ সদস্য বিশিষ্ট এই সংগঠনের ভোটগ্রহণ শুরু হয়। জুমার নামাজের জন্য মাঝে দুই ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

​নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ৫১ জন ভোটারের মধ্যে ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অর্থাৎ, শতকরা ৭৪.৫১% ভোট পেয়ে নতুন এই কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত হয়। সাধারণ সদস্যদের স্বতঃস্ফূর্ত ও আনন্দঘন অংশগ্রহণে পুরো নির্বাচন প্রক্রিয়াই ছিল শান্তিপূর্ণ।

➤➤ গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশের ৩ ধাপ অবনতি

​ভোটগ্রহণ শেষে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ, এসআই মিলন এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই মো. রায়হানসহ প্রধান নির্বাচন কমিশনার ও প্রিসাইডিং অফিসাররা প্রার্থী এবং উপস্থিত সদস্যদের সামনে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

​নির্বাচনের সার্বিক পরিবেশ নিরাপদ ও সুরক্ষিত রাখতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ এবং স্পেশাল ব্রাঞ্চের বেশ কয়েকজন সদস্য দিনভর দায়িত্ব পালন করেন।

নবনির্বাচিত কমিটি তেজগাঁও প্রেস ক্লাবকে আরও গতিশীল ও সাংবাদিকদের কল্যাণে নিয়োজিত রাখবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ সদস্যরা।

নিউজ নাউ বাংলা/ এমআরকে/ জেডআরসি/ ‌১৩ জুন ২০২৬

Related Articles

Leave a Reply

Back to top button