অন্য খবর
ছেলের মা হলেন মাহি

প্রথমবার পুত্র সন্তানের মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।
মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে তিনি পুত্র সন্তানের জন্ম দেন। মাহির ঘনিষ্ঠ সূত্র খবরটি নিশ্চিত করেছেন।
এরআগে, গত ১২ সেপ্টেম্বর মাহি ফেসবুক পোস্টের মাধ্যমে মা হতে চলেছেন বলে জানান।
২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী রকির সরকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
বিয়ের ঠিক এক বছর পর গত ১২ সেপ্টেম্বর মা হওয়ার খবর দিলেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।



