ভূরাজনীতি

খালেদার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা আরও ছয় মাসের জন্য স্থগিত করে প্রজ্ঞাপন জারি হয়েছে। বুধবার (২৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ১৬ মার্চ আইনমন্ত্রী আনিসুল হক বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান। আইনমন্ত্রী জানিয়েছিলেন, আগের সব শর্ত বহাল রেখে পঞ্চমবারের মতো বিএনপি প্রধানের সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হচ্ছে।

সবশেষ গত সেপ্টেম্বরে খালেদার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল সরকার। ২৪ মার্চ শেষ হবে সেই মেয়াদ। এর আগের আরেক দফা মেয়াদ বাড়ানো হলো।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড নিয়ে কারাগারে যান বিএনপি নেত্রী। দণ্ড বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করার পর দুর্নীতি দমন কমিশন আপিল করে সাজা বাড়ানোর।

ওই বছরের অক্টোবরে সাজা বেড়ে হয় দ্বিগুণ। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তার সাত বছরের কারাদণ্ড হয়।

করনা  পরিস্থিতির সময় দুটি শর্তে খালেদা জিয়াকে কারাগারের বাইরে থাকার সুযোগের কথা জানানো হয়। এর মধ্যে একটি ছিল তিনি দেশের বাইরে যাবেন না, অন্যটি ছিল তিনি বাড়িতেই চিকিৎসা নেবেন।

তবে গত বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর বিএনপি নেত্রীকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তাকে দেশের বাইরে নিয়ে যেতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button