ভূরাজনীতি

খালেদা জিয়া করোনামুক্ত: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন করোনামুক্।

রোববার (৯ মে) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে। তাঁকে এখনও সিসিইউতে রেখেই চিকিত্সা দিতে হচ্ছে। তাঁর চিকিত্সায় গঠিত মেডিক্যাল বোর্ড অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁর চিকিত্সা করছে।

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তার বাসভবন ফিরোজার আরও আটজন ব্যক্তিগত স্টাফও আক্রান্ত হন। এরপর ২৪ এপ্রিল (শনিবার) তার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার কথা জানান তার চিকিত্সক ডা. এফ এম সিদ্দিকী।

গত সোমবার (৩ মে) শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button