কেনিয়ায় বরযাত্রীবাহী বাস নদীতে, নিহত ২৪

পূর্ব আফ্রিকার দেম কেনিয়ায় বরযাত্রীবাহী বাস নদীতে পড়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন।
শনিবার (৪ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
দেশটির মধ্যাঞ্চলে সহকর্মীর বিয়েতে যাওয়ার সময় বাসটি সেতু থেকে নদীতে পড়ে এ প্রাণহানির ঘটনা ঘটে।
কেনিয়ার কিতুই শহরের গভর্নর চ্যারিটি এনগিলু বলেন, শনিবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত ২৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে আরও মরদেহ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রবিবার (৫ ডিসেম্বর) টুইটারে এক বার্তায় এনগিলু জানিয়েছেন, কেনিয়া রেডক্রস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সম্ভব সবরকম ভাবে তল্লাশি চালাচ্ছেন এবং বাসটির যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তবে দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতজন আরোহী ছিলেন তা এখনও পরিষ্কার নয়।



