অন্য খবর

কান চলচ্চিত্র উৎসব পেছাল দুই মাস

গত বছর করোনা মহামারির জন্য পুরোপুরি বাতিল করা হয় বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর। চলতি বছরের মে মাসে ব্যক্তি উপস্থিতিতে উৎসবটি বসার কথা ছিল।

কিন্তু এটি আরও দুই মাস পেছানো হয়েছে।

কান কর্তৃপক্ষ বুধবার (২৭ জানুয়ারি) উৎসব পেছানোর ঘোষণা দিয়েছে। তারা জানায়, নতুন তারিখ অনুযায়ী এবারের আসর বসবে ৬ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত।

বিশ্বে করোনা পরিস্থিতি কিছুটা কমার পর শীতে তা আবার বেড়েছে। তাই উৎসব আয়োজকরা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। গ্রীষ্মকালীন সময় ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে, সে চিন্তা থেকে জুলাইতে আয়োজন রাখা হয়ে থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button