শেষ কার্যদিবসে সূচক বেড়েছে সামান্য, কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পুঁজিবাজারে সূচকের সামান্য বেড়ে শেষ হয়েছে লেনদেন। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৭২৪ পয়েন্টে অবস্থান করছে। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৮০ ও ২১৯১ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে এ দিন ৯৪১ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৩৬ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৯০৫ কোটি ৯০ লাখ টাকার।
ডিএসইতে ৩৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৪টি কোম্পানির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো লিমিটেড, রবি, বেক্সিমকো ফার্মা, বিটিএবিসি, লংকাবাংলা, ইউনাইটেড পাওয়ার, এনার্জিপ্যাক, সামিট পাওয়ার, আইএফআইসি ব্যাংক ও রিপাবলিক ইন্স্যুরেন্স।



