স্পোর্টেইনমেন্ট

করোনায় আক্রান্ত রোনালদিনহো

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচো করোনা ভাইরাসে আক্রান্ত।

রবিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে, ব্রাজিলিয়ান এই সুপারস্টার নিজেই জানিয়েছেন এ খবর। বর্তমানে তিনি ব্রাজিলের বেলো হরিজোন্তেতে নিজেকে সেলফ আইসোলেশনে রেখেছেন।

ভিডিওবার্তায় রোনালদিনহো বলেন, ‘আমি শনিবার থেকে বেলো হরিজন্তে রয়েছি। এখানে একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছি। আমি পরীক্ষা করিয়েছি এবং কোভিড-পজিটিভ এসেছে।’

তবে এখনও কোনো উপসর্গ নেই তার মধ্যে এবং তিনি সুস্থও আছেন। এ কথা জানিয়ে রোনালদিনহো আরও বলেন, ‘আমি বেশ ভালো আছি। কোনো উপসর্গ নেই। কিন্তু যে অনুষ্ঠানের জন্য এসেছিলাম, সেটি এখন পরে করতে হবে। শিগগিরই আমরা এক হবো। সবার জন্য ভালোবাসা।’

Related Articles

Leave a Reply

Back to top button