বাংলাদেশ

কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রাজধানীতে গ্রেফতার ৫৮৭ জন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের আজ তৃতীয় দিনে ৫৮৭ জনকে গ্রেফতার করেছে।

রোববার ২৫ জুলাই সন্ধ্যায় ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, জরুরী প্রয়োজন ছাড়া অহেতুক ঘোরাফেরা করায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৫৮৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৩ জনকে ১ লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে ডিএমপি ট্রাফিক বিভাগ ৫২১টি গাড়ির ১২লাখ ৭২হাজার টাকা জরিমানা করেছে। সূত্র: বাসস

Related Articles

Leave a Reply

Back to top button