অন্য খবর
ইউক্রেনের ঘটনা নিয়ে গান লিখলেন সুমন

কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন ইউক্রেনে রাশিয়ান আগ্রসনের সময় ঘটে যাওয়া ঘটনা নিয়ে গান লিখেছেন।
আজ শনিবার ২৬ ফেব্রুয়ারি, সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গানটি পোস্ট করেন তিনি।
সেই পোস্ট করে লেখেন, ‘আমার ছেলে অনির্বান সাধুর দাবিতে, ইউক্রেনের এক ঘটনার খবরের ভিত্তিতে লিখলাম। সুর দেবো, যাতে অনির্বাণ আর ইরফান হিন্দিতে রূপান্তর করতে পারেন।
গানটির কথাগুলো হলো: ‘কেউ তোলে বন্দুক, কেউ দেয় ফুল/ যাকে ফুল দেয় তার, ট্রিগারে আঙুল/ কেউ করে বেদখল, কেউ করে ঘর/ ফ্যাসিস্ট দখল করে, আমার শহর/ কেউ বলে হাত তোলো, কেউ ধরে হাত/ দখল করে কি কারো, খুলেছে বরাত/ বরং ফুলের বীজ, মাটিতে ছড়াও/ যুদ্ধ না হয় যেন, আর একটাও।’



