স্পোর্টেইনমেন্ট

আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াই আজ

আজ (২৬ নভেম্বর) মেক্সিকোর বিপক্ষে খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা। বলা যায় বিশ্বকাপের জন্য এটা বাঁচা-মরার লড়াই মেসিদের। কারন আজ হারলে বিদায় নিশ্চিত, ড্র করলেও গ্রুপ পর্ব থেকে বিদায়ের মানসিক প্রস্তুতি নিয়ে ফেলতে হবে।
মেক্সিকোর বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটিকেই তাই ফাইনাল হিসেবে দেখছে আর্জেন্টিনা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন লাওতারো মার্টিনেজ। তিনি বলেন, ‘আগামীকাল(২৬ নভেম্বর) আমাদের জন্য ফাইনাল। আমাদের যতটুকু সক্ষমতা আছে, তা দেখানোর সময়ই এটা। এই ম্যাচ এতই গুরুত্বপূর্ণ যে ভবিষ্যতের অনেক কিছুই এর ওপর নির্ভর করছে।’
সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ গোলের হারই জটিলতায় ফেলে দিয়েছে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনা ভক্তরাও তাকিয়ে আজ ভালো কিছু পাওয়ার প্রত্যাশায়।
আর্জেন্টিনা একাদশে রয়েছে, এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, গঞ্জালো মন্টিয়েল, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, লওতারো মার্টিনেজ।

Related Articles

Leave a Reply

Back to top button