অন্য খবর

আমার মেয়েই হবে, নাম রাখবো ফারিশতা: মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, আমার মেয়ে হলে নাম রাখবো ফারিশতা। ছেলে হলে এখনও ঠিক করিনি। আমি জানি, আমার মেয়েই হবে ইনশাআল্লাহ।’

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এফডিসিতে, নিজের অভিনীত ছবি সিনেমা ‘যাও পাখি বলো তারে’ এর মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মাহিয়া মাহি।

এ সময় মাহি জানান, ‘এটা একটা আনন্দের খবর। আমরা আনন্দের খবরগুলো কেন লুকিয়ে রাখি জানিনা। আমার মনে হয়েছে, এত বড় সুখবর আমি লুকিয়ে রাখতে চাই না। যদিও বাসার সবাই বলেছিলো, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলা যায় না। বলা ঠিক না। কিন্তু আমার কাছে মনে হয়েছে না, বলে দিই।’

তিনি আরও বলেন, ‘এই অনুভূতি বলে বুঝানো যাবে না। প্রথম তো! তবে আব্বু, আম্মু, ওর (রাকিব) যত্নে বুঝতে পারছি, কিছু একটা হতে যাচ্ছে।’

 

 

 

বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন ঢাকাই সিনেমার সফল চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজেই।  আপাতত জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন তিনি। পরিবারের আদর যত্নে দিন কাটছে তার।

এর আগে, গত সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button