স্পোর্টেইনমেন্ট

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতেআগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়া হওয়ার কথা ছিল। কিন্তু বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন ভারতের মাটিতেই হবে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তিনি ভারতীয় গণমাধ্যমকে এই তথ্য জানান।

সৌরভ বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া খুবই সম্মানের। ভারত একাধিক বড় টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি বিশ্বাস করি সারা বিশ্বের ক্রিকেটাররা মুখিয়ে থাকবে এমন ক্রিকেটপ্রেমী দেশে খেলতে আসার জন্য।

তিনি আরও বলেন, আমি নিজে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলেছি, তাই জানি সারা বিশ্বের মানুষ কী ভাবে মুখিয়ে থাকে দেখার জন্য। এর থেকে দারুণ অনুভূতি কিছু হয় না।

Related Articles

Leave a Reply

Back to top button