অন্য খবর

করোনা আক্রান্ত নই; আবেগে পোস্ট দিয়েছি: তৌসিফ

গত মঙ্গলবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে একটি ছবিসহ নিজের ফেসবুক আইডি দিয়ে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অভিনেতা তৌসিফ। স্ত্রীসহ শ্বশুরবাড়ির সবাই করোনা পজেটিভি বলে পোস্ট দিয়েছিলেন।

কিন্তু পোস্ট দেয়ার দেড় ঘন্টার মাথায় নাটকের শুটিং-এ অংশ নেন তৌসিফ। এ নিয়ে অনেকটা সমালোচনার মধ্যে পড়েন এ অভিনেতা।

তিনি তার ফেসবুকে উল্লেখ করেছিলেন ‘প্রতিটি স্বামীকে এই দিন দেখতে হবে। আল্লাহ সকলকে শক্তি দান করুন সেই আশা করি। শুধু বউ না তার বাড়ির সবাই এবং আমিও করোনায় আক্রান্ত। সবাই দোয়া করবেন প্লিজ।’

পরে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে নিজের বক্তব্য জানালেন। তৌফিস বলেন, ১০ দিন আগে আমার স্ত্রী করোনা আক্রান্ত হয়েছে। সবার কথা উপেক্ষা করে আমি ওর সেবা করেছি। তারপর ৯ দিন নিজেকে আইসোলেশনে রেখেছিলাম। তাই ধরেই নিয়েছিলাম আমি হয়তো করোনায় আক্রান্ত। আবেগ থেকেই পোস্টটি দিয়েছিলাম। বুধবার (২ ডিসেম্বর) কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ ফল হাতে পেয়েছি।

Related Articles

Leave a Reply

Back to top button