বাংলাদেশ
আইইডিসিআরের নতুন পরিচালক ডা. তাহমিনা শিরীন

অধ্যাপক ডা. তাহমিনা শিরীন, স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নতুন পরিচালক পদে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে অধ্যাপক (মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা) ও ভাইরোলজি বিভাগ পদে কর্মরত ছিলেন।
বুধবার (১৯ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব শারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক তাহমিনা শিরীনকে আইইডিসিআরে এ বদলি ও পদায়ন করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।



