বিশ্ব

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলেন বরিস জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা নিয়েছেন। খবর: আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ান

শুক্রবার এই টিকার প্রথম ডোজ নেন তিনি। এর আগে গত বুধবার পার্লামেন্টে দাঁড়িয়ে যতো শিগগিরই সম্ভব টিকা নেয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি।

টিকা নেয়ার বিষয়টি বরিস জনসন নিজেই শুক্রবার নিজের ভেরিফাইফড ফেসবুক পেজের মাধ্যমে নিশ্চিত করেছেন। এছাড়া তার দফতরও এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

টিকা নেয়ার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জনসন পোস্ট করে বলেন, এইমাত্র অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ গ্রহণ করলাম। অবিশ্বাস এই ব্যাপারটি বাস্তবে রূপ দেয়ায় বিজ্ঞানী, এনএইচএস স্টাফ ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

Related Articles

Leave a Reply

Back to top button