বাংলাদেশ
অর্থ আত্মসাৎ-এর মামলায় এসকে সিনহার বিরুদ্ধে সাক্ষ্য আজ

ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে ৪ কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আজ ২ ফেব্রুয়ারি দিন ধার্য রয়েছে।
গত ১৩ জানুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ দিন ঠিক করেন।
ওইদিন সিনহার ভাতিজা শঙ্খজিৎ সিংহ আদালতে সাক্ষ্য দেন। মামলায় ২১ সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
এর আগে গত বছরের ১৩ আগস্ট সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারক শেখ নাজমূল আলম।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের পরিচালক বেনজীর আহমেদ ২০১৯ সালের ১০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে ৪ ডিসেম্বর ১১ জনের বিরুদ্ধে কমিশনের সভায় অভিযোগপত্র অনুমোদন দেয়া হয়।



