বাংলাদেশ

শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত চিকিৎসক

রাজধানীর শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বুলবুল হোসেন (৩৪) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। বুলবুল হোসেন একজন ডেন্টিস্ট ছিলেন।

পুলিশ বলছে, ছিনতাইকারী ছুরিকাঘাত করলে টাকা-পয়সা ও মোবাইলফোন নিয়ে যাওয়ার কথা, কিন্তু তা নেয়নি। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।

রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে , ডা. বুলবুল আজ ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন নোয়াখালী যাওয়ার জন্য। বুলবুল তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি এসেছিলেন কি না সেটা এখনো জানা যায়নি।বুলবুলের উরুতে ছুরিকাঘাত করা হয়েছে। তার কাছে টাকা-পয়সা, মোবাইল ছিল। সেগুলো সেভাবেই রয়েছে ।

তার মরদেহ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button