ইকোবিজ

যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান ফজলুর রহমান

যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, সিটি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাকে চেয়ারম্যান নির্বাচন করা হয়।

যমুনা ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফজলুর রহমান গত ৩০ এপ্রিল যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এর আগেও তিনি যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

ফজলুর রহমান ডিএইচএল-ডেইলি স্টার আয়োজিত “বিজনেস পার্সন অফ দ্য ইয়ার ২০০৫” পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এছাড়া ২০১৮-১৯ অর্থবছরের “সেরা করদাতা” হিসাবে ভূষিত করা হয়েছে। তিনি একাধিক মেয়াদে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এবং বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি তার ব্র্যান্ড “তীর“ ইউনাইটেড রিসার্চ সার্ভিস অ্যান্ড প্রাইসওয়াটারহাউসকুপার্স (পিডব্লিউসি) পি.এল. দ্বারা ২০১৭-২০১৮ সালে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় নেতা এবং ব্র্যান্ড হিসাবে স্বীকৃতি পেয়েছেন।

ফজলুর রহমানের হাত ধরে ১৯৭২ সালে দেশের অন্যতম শিল্প শীর্ষ শিল্প গোষ্ঠি সিটি গ্রুপের যাত্রা শুরু হয়। অল্প পুঁজি, সীমিত জনশক্তি, ক্ষুদ্র উদ্যোক্তা কিন্তু আকাশ-উচ্চ দৃষ্টিভঙ্গি নিয়ে, তিলে তিলে গড়ে তুলেছেন আজকের ১৫ হাজারের বেশি জনশক্তির বিশাল সিটি গ্রুপ।

Related Articles

Leave a Reply

Back to top button