স্পোর্টেইনমেন্ট

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোপা’র ফাইনালে আর্জেন্টিনা

সেমি-ফাইনালে কলম্বিয়াকে টাই-ব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা।

মানি গারিঞ্চা স্টেডিয়ামে শুরু থেকেই ছিল আর্জেন্টাইনদের আক্রমণাত্মক খেলা।

প্রথমার্ধের শুরুতেই সাত মিনিটে লিওনেল মেসির পাস থেকে একটি গোল দিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। ডি বক্সে মেসির থেকে পাওয়া পাস জোরালো শটে জাল খুঁজে নেন মার্টিনেজ।

বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দু’দল। একের পর এক আক্রমণে ব্যস্ত থাকতে হয় দু’দলের রক্ষণভাগকে। তবে সমতায় ফেরাতে কলম্বিয়া সময় নেন ১১ মিনিট।

৬১ মিনিটের মাথায় গোল পোস্টের খুব কাছে থেকে কোনাকুনি শটে অবিশ্বাস্য এক গোল করে সমতায় ফেরান ম্যাচ।

এর থেকেও অবিশ্বাস্য ব্যপার ঘটান ডি মারিয়া। ৭৪ মিনিটের মাথায় ফাঁকা গোল পোস্ট পেয়েও গোল করতে ব্যর্থ হন তিনি। গোল-রক্ষককে কাটিয়ে যখন ফিনিশিং দিবেন ঠিক তখনই খেই হারান মারিয়া।

৮২ মিনিটে আবারও সুযোগ আসে ডি মারিয়ার। কিন্তু ডি-বক্সে জটলা পেকে যাওয়ায় এগিয়ে যাওয়া হয়নি আলভিসেলেস্তেদের।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ গোলে। ফলে ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। কেননা কোপা আমেরিকার নিয়ম অনুসারে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা হওয়ার নিয়ম নেই। সেখানে ৩-২ গোলে কলম্বিয়াকে হারিয়েছে ফাইনাল নিশ্চিত করে মেসিরা।

কোপা আমেরিকা টুর্নামেন্টে ১৪ বছর পর ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল আগামী ১১ জুলাই।

Related Articles

Leave a Reply

Back to top button