
বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হওয়ার সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। এতদিন টেলিভিশনের পর্দা কিংবা বিশ্বকাপের গল্পে যাদের রূপকথা দেখা যেত, সেই ভিনিসিয়ুস জুনিয়র, লুকাস পাকেতা কিংবা এনদ্রিকদের গ্যালারিতে বসে সরাসরি দেখার এই অনন্য সুযোগ হয়তো কেউই হাতছাড়া করতে চাইবেন না।


