bangladeshসর্বশেষ
ব্রাহ্মণবাড়ীয়ায় পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিল পরিবার, পরে আত্মসমর্পণ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুটি বেসরকারি সংস্থায় (এনজিও) লুটের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার এক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
কয়েক ঘণ্টা পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ওই ব্যক্তি।

