Monday, 28 September 2026 Breaking News
ভিডিও কেলেঙ্কারিতে সাময়িক বরখাস্ত জামালপুরের সেই ডিসি

ভিডিও কেলেঙ্কারিতে সাময়িক বরখাস্ত জামালপুরের সেই ডিসি

27 September 2019 · বাংলাদেশ

অফিসে নারী সহকর্মীর সঙ্গে ভিডিও কেলেঙ্কারির ঘটনায় জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অতিরিক্ত সচিব (শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ) মো. মনির উদ্দিন শুক্রবার এ তথ্য জানান।
মো. মনির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮’ অনুযায়ী আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বুধবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।’
মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানিয়ে মনির উদ্দিন বলেন, ‘সাময়িক বরখাস্তের মাধ্যমে অভিযুক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। এরপর বিধি অনুযায়ী তার বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।’
গত আগস্ট মাসে জেলা প্রশাসকের খাস কামরায় ওই অফিসের এক নারী কর্মচারীর সঙ্গে অনৈতিক অবস্থায় আহমেদ কবীরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়।