Friday, 25 September 2026 Breaking News
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তী: বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তী: বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা

2 July 2026 · মিডিয়াওয়াচ

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুবর্ণ জয়ন্তী (৫০ বছর) উপলক্ষ্যে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির বর্তমান নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩০ জুন) ৫০ বছরপূর্তি উদযাপন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি ও উদযাপন কমিটির আহ্বায়ক জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে সভায় বক্তৃতা দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব মো. বাহারুল ইসলাম মোল্লা, প্রেস ক্লাবের কর্মকর্তা ও উদযাপন কমিটির সদস্য ইব্রাহিম খান সাদাত, সৈয়দ রিয়াজ আহমেদ অপু, মোশাররফ হোসেন বেলাল, ফরহাদুল ইসলাম পারভেজ, মোজাম্মেল চৌধুরী, শাহজাহান সাজু প্রমুখ।

◉ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ২৭ সাংবাদিক

সভায় নানা আয়োজনে জাকজমকপূর্ণভাবে ৫০ বছরপূর্তি উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে কৃষি ও পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও উন্নয়ন এবং অপরাধ, দুর্নীতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য ৩টি ক্যাটাগরিতে সেরা তিন সাংবাদিককে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়। ক্লাব সদস্য ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলার সব সাংবাদিক এতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

জাতীয় পর্যায়ের সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে ২০২৫ সালের ১ জুলাই থেকে জুন ২০২৬ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংবাদিকদের প্রকাশিত প্রতিবেদন পুরস্কারের জন্য বিবেচ্য হবে। বিশেষ/ অনুসন্ধানী/এক্সক্লুসিভ প্রতিবেদন আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে জমা দিতে হবে।

◉ সুর সম্রাট আলাউদ্দিন খাঁর সংগীতাঙ্গনের ভূমি রক্ষায় মানববন্ধন
১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। আবদুল গফুর মাস্টার ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন আহবায়ক এবং সদস্য সচিব ছিলেন মাহমুদুর রহমান। যখন এই প্রেসক্লাবটি যাত্রা শুরু করে, তখন স্থানীয় একঝাঁক প্রবীণ ও নিষ্ঠাবান সাংবাদিকের উদ্যোগে এটি গঠিত হয়েছিল।
নিউজ নাউ বাংলা/এজেসি/ জেডআরসি/ ‌০২ জুলাই ২০২৬