Monday, 28 September 2026 Breaking News
বুলবুলে পেছালো ১২ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষা

বুলবুলে পেছালো ১২ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষা

10 November 2019 · বাংলাদেশ

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে আগামী ১২ নভেম্বরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পিছিয়েছে।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, ১২ নভেম্বরের জেএসসি পরীক্ষা হবে ১৪ নভেম্বর সকাল ১০টায়। আর জেডিসি পরীক্ষাটি হবে ১৫ নভেম্বর সকাল ৯টায়।
এর আগে একই কারণে এই পরীক্ষা ৯ নভেম্বর থেকে পিছিয়ে ১২ নভেম্বর তারিখ রাখা হয়েছিল।
এদিকে মাদ্রাসা বোর্ডে জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসিতে ১২ নভেম্বর অনুষ্ঠেয় পরীক্ষাটি হবে ১৫ নভেম্বর শুক্রবার সকাল ৯টায়।