Monday, 28 September 2026 Breaking News
দেশে করোনা ভাইরাসঃ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করবেন পররাষ্ট্রমন্ত্রী

দেশে করোনা ভাইরাসঃ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করবেন পররাষ্ট্রমন্ত্রী

8 March 2020 · বাংলাদেশ

বাংলাদেশে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করতে সন্ধ্যায় গণভবনে গেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।  করোনা ভাইরাসের বিষয়েও  আলোচনা হতে পারে বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। এর আগে রবিবার বিকালে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গণমাধ্যমকে জানান, ‘মুজিববর্ষের অনুষ্ঠান উপলক্ষে সরকার কাউকে ঝুঁকিতে ফেলতে চায় না। অনুষ্ঠানে হাজার হাজার মানুষ অংশ নেবেন। তাদের মধ্যে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত থাকতেই পারেন।’